Posts

Showing posts with the label বাংলাদেশ বিষয়াবলী

নামে খুশি নন কুমিল্লাবাসী

Image
সম্প্রতি সরকার কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দিয়েছে। কিন্তু এর প্রস্তাবিত নাম ময়নামতি বিভাগ। সরকারের এমন ঘোষণায় খুশি নন কুমিল্লাবাসী Try it Yourself » সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ফলে যাত্রা শুরুর আগেই তুমুল বিতর্কের মুখে পড়েছে দেশের নবম বিভাগ হতে যাওয়া ময়নামতি । তবে সরকারের এমন ঘোষণাকে অমূলক ও হতাশাজনক দাবি করে কুমিল্লার সব রাজনৈতিক দলের নেতাকর্মী , পেশাজীবী , সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন। তারা সরকারের এমন সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন । প্রায় দেড় বছর পর কুমিল্লা বিভাগও অনেকটা চূড়ান্ত হওয়ার পথে। গত মঙ্গলবার একনেকের বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন , ‘ আজকে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন , কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ ‌ ্যতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে। ’ তবে প্রতিবাদ করলেও অনেকে দাবি করছেন , যেহেতু এখনো চূড়ান্ত সিদ্ধান...