Posts

Showing posts with the label রাজনীতিক বিষয়াবলি

সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে এক ব্্যাক্তির কারণে :প্রধানমন্ত্রী

Image
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,একজন ব্যক্তির স্বার্থের কারণে ভাবমূর্তি নষ্ট হয়েছে । পদ্মাসেতুর কাজের গতি কমেছে। আজ (১৪ ফেব্রুয়ারি) সকালে একনেক সভার শুরুতে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগে একজন সচিবের কারাবাস খুবই দুঃখজনক। প্রধানমন্ত্রী অবশ্য তার বক্তব্যে সেই ‘একজন ব্যক্তির’ নাম উল্লেখ করেন নি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির শততম সভার শুরুতেই পরিকল্পনামন্ত্রী জানান, এই সরকার এ পর্যন্ত ৭৩৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। আগে পরে মিলিয়ে ১ হাজার ৯৭টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে আর প্রক্রিয়াধীন আছে ৮৭৫টি।                                                                                                                ...

‘রাষ্ট্রক্ষমতা স্থায়ী করার স্বপ্নে বিভোর আ.লীগ’- মির্জা ফখরুল

Image
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা স্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা স্থায়ী করার স্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদেরক গ্রেফতার, বন্দুকযুদ্ধ, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করেই যাচ্ছে। প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা ও কারান্তরীণ করা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মো. মফিজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মো: নাসিরউদ্দিন এবং মো: মফিজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল। অপর এক বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ...