লিভ টুগেদার,গর্ভপাত ও সমকামী বিয়ে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে
অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক (লিভ টুগেদার), সমকামী বিয়ে ও গর্ভপাত নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করবেন বলে আভাস পাওয়া গেছে। প্রশাসনের এ সংক্রান্ত একটি পরিকল্পনার খসড়া ফাঁস করেছে সংবাদমাধ্যম দ্য নেশন। খসড়ায় বলা হয়, প্রচলিত কিছু ধর্মীয় বিশ্বাসের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাহী আদেশ জারি করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এর আওতায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক এবং সমকামী বিবাহের বিরুদ্ধে মানুষের মধ্যে প্রচলিত ধর্মভিত্তিক যে মূল্যবোধ আছে, তার আইনগত ভিত্তি দিতে চান তিনি। একইসাথে গর্ভপাতকেও নিষিদ্ধ করতে চান। এমনকি যেসব প্রতিষ্ঠান সমকামী বিবাহ ও বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের বিরুদ্ধে কাজ করে তাদেরকে করমুক্ত সুবিধা দেয়ার পরিকল্পনাও নেয়া হয়েছে। তবে অভিবাসী আদেশের মত এটিও প্রবল বাধার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। সমালোচকরা বলছেন, যদিও ট্রাম্প এ পরিকল্পনার পেছনে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনকে যুক্তি হিসেবে তুলে ধরছেন, কিন্তু বাস্তবিক অর্থে এর মাধ্যমে রক্ষণশীল খ্রিস্টান ও ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসকে প্রতিফলিত করা হচ...