লিভ টুগেদার,গর্ভপাত ও সমকামী বিয়ে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক (লিভ টুগেদার), সমকামী বিয়ে ও গর্ভপাত নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করবেন বলে আভাস পাওয়া গেছে। প্রশাসনের এ সংক্রান্ত একটি পরিকল্পনার খসড়া ফাঁস করেছে সংবাদমাধ্যম দ্য নেশন।
খসড়ায় বলা হয়, প্রচলিত কিছু ধর্মীয় বিশ্বাসের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাহী আদেশ জারি করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। এর আওতায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক এবং সমকামী বিবাহের বিরুদ্ধে মানুষের মধ্যে প্রচলিত ধর্মভিত্তিক যে মূল্যবোধ আছে, তার আইনগত ভিত্তি দিতে চান তিনি। একইসাথে গর্ভপাতকেও নিষিদ্ধ করতে চান। এমনকি যেসব প্রতিষ্ঠান সমকামী বিবাহ ও বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের বিরুদ্ধে কাজ করে তাদেরকে করমুক্ত সুবিধা দেয়ার পরিকল্পনাও নেয়া হয়েছে।

তবে অভিবাসী আদেশের মত এটিও প্রবল বাধার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। সমালোচকরা বলছেন,
যদিও ট্রাম্প এ পরিকল্পনার পেছনে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনকে যুক্তি হিসেবে তুলে ধরছেন, কিন্তু বাস্তবিক অর্থে এর মাধ্যমে রক্ষণশীল খ্রিস্টান ও ক্যাথলিক ধর্মীয় বিশ্বাসকে প্রতিফলিত করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে, এ আদেশের ফলে দীর্ঘদিন থেকে নিজেদের অধিকারের পক্ষে আন্দোলন করে আসা তৃতীয় লিঙ্গের ব্যক্তি, এলজিবিটি সম্প্রদায় ও নারীরা ক্ষতিগ্রস্ত হবেন।

এমনকি ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করলে, তা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর (এস্টাবলিমমেন্ট ক্লজ) ধারা ক্ষুণ্ণ হবে। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র থেকে গির্জাকে আলাদা করা হয়েছে, দুই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের মধ্যে সীমারেখা টেনে দেয়া হয়েছে।
এদিকে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত আছে ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পেইসার বলেন, ‘এ ধরনের আদেশ জারি হতেও পারে,নাও হতে পারে। তাই এখনই এ বিষয়ে আমাদের কিছুই বলার নেই।’
প্রসঙ্গত, ট্রাম্পের ক্ষমতা নেয়ার পরে বার্ষিক গর্ভপাত বিরোধী র‌্যালি এবার ভিন্ন মাত্রা পায়। ওয়াশিংটনে আয়োজিত এ র‌্যালিতে সমবেত হন লাখো মানুষ। ট্রাম্পের সমর্থনে তাদের মধ্যে বিশেষ উদ্দীপনা দেখা যায়। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভাইস প্রেসিডেন্ট এ আয়োজনে বক্তব্য দেন। 


                                                                                                                                     ১৪.২.২০১৭


Comments

Popular posts from this blog

The Importance of News to Forex Traders

Television News Vs Internet News

The National News Media Outlets That Can Be Deemed As Political Organizations